শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঢাকায় এমপি পদপ্রার্থী হাদিকে গুলির ঘটনায় কাপাসিয়া বিএনপির বিশাল মশাল মিছিল

Reporter Name / ২৪৪ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে ঢাকায় গুলির ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়ায় বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় গাজীপুর-৪, কাপাসিয়া আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে মশাল মিছিলটি ফকির মজনু শাহ্ সেতু’র পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে চত্বরে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল মশাল মিছিলে ১১টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মাঝে কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও গাজীপুর জজ কোর্টের জিপি অ্যাডভোকেট সোলাইমান দর্জি, বিএনপি নেতা আব্দুল করিম বেপারী, নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান টিক্কা, সদস্য সচিব ফোরকান মুকুল, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নজরুল ইসলাম মেম্বার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, সদস্য সচিব হাবিবুর রহমান হবু প্রমুখ। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। সভায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল ১১ টায় উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST