রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দক্ষিণ এশীয় নারী সম্মেলন ২০২৫ এ অংশগ্রহণ করেন সিমেক ফাউন্ডেশন বাংলাদেশ

Reporter Name / ২৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ২:৪১ অপরাহ্ন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিত সিমেক ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন জনসচেতনতা ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতায়, ৮ থেকে ১০ মে ২০২৫ তারিখ পর্যন্ত ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় নারী সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণ করে সিমেক ফাউন্ডেশন।

“দক্ষিণ এশিয়ার গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন: টেকসই অগ্রযাত্রা” প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন ভুটানের মহামান্য রানি মাতা দর্জি ওয়াংমো ওয়াংচুক, যিনি তারায়ানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি।

সিমেক ফাউন্ডেশনের পক্ষে সম্মেলনে অংশগ্রহণ করেন সিমেক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইঞ্জি. সরদার মো. শাহীন। সম্মেলনে আরও অংশগ্রহণ করেন সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক ড. সঞ্জীব রায়, আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের সমন্বয়কারী ড. সরিফুল ইসলাম এবং সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির এক্সিকিউটিভ জেরিন শাবাব।

সম্মেলনে ইঞ্জি. সরদার মো. শাহীন “গ্রামীণ পর্যটনের জন্য আঞ্চলিক সহযোগিতা নিশ্চিতকরণ” শীর্ষক আলোচনায় বক্তব্য প্রদান করেন। তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রামীণ পর্যটনের উন্নয়নে সম্ভাবনাময় পথ ও কৌশল তুলে ধরেন।

সম্মেলন শেষে ভুটানের রানি মাতার আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন ইঞ্জি. সরদার মো. শাহীন, যেখানে তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কুশল বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST