বোদা,( পঞ্চগড় ) সংবাদদাতাঃ
পঞ্চগড়ের বোদা উপজেলা কাঁচা বাজার এবং মুদির দোকানপাট মনিটরিং করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড এবং বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
বাজার মনিটরিং কালীন সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য তালিকা টাঙ্গানোর জন্য বিক্রেতাদের নির্দেশ প্রদান করা হয়। একই সাথে অধিক মুনাফা না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। যে সকল ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় বাজার স্থিতিশীল রাখতে বোদা উপজেলা প্রশাসন এর উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।