রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পাঁচবিবি তে ডিবি পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য পুলিশের হাতে আটক

Reporter Name / ২৪৯ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন

মোঃ মেহেরাজ হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট):

জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য কে জনতা আটক করে পাঁচবিবি থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।

১৯ এপ্রিল শনিবার বেলা ১টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের চানপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, শনিবার বেলা ১টার দিকে চানপাড়া বাজারে শ্রী তাপস কুমার পালের স্বর্ণের দোকান তানিসা জুয়েলার্সে ডিবি পুলিশ পরিচয়দানকারী ২জন ব্যক্তি দোকান তল্লাশির নামে টাকা পয়সা দাবি করে, এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পাঁচবিবি থানা পুলিশকে খবর দেয়।
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল ওহাব মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, পাঁচবিবি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মইনুল হোসেনের প্রচেষ্টায় গঠনস্থলে ছুটে যান থানার এসআই মাসুম ও এএসআই সোহেল সহ পুলিশ সদস্যরা, ঘটনাস্থল থেকে আটক করেন ২জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী সদস্য, এরা হলেন, নওগাঁ জেলার আত্রাই থানার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর( ৩০), নওগাঁ সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান (২১),এদের দুজনকেই জয়পুরহাট ডিবি পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানায়। এদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এর আগেও পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন বাড়ি ঘর তল্লাশির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার খবর পাওয়া যায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে এবং অপরাধীদের আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়া ধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST