রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পূর্বধলায় আন্দোলন সংগ্রামে জনগণ আমার পাশে ছিল এখনো থাকবে: আবু তাহের তালুকদার

Reporter Name / ২৩৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২২ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেছেন, “আমি যদি আপনাদের ভোটে এমপি হতে হতে পারি, ইনশাল্লাহ পূর্বধলার প্রতিটি মানুষকে আমার বুকের মধ্যে জায়গা দেবো।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বধলা উপজেলা হেলিপ্যাড মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত আন্দোলন-সংগ্রামে আপনারা আমার পাশে ছিলেন, আজও আছেন। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।” তিনি নেতা-কর্মীদের উদ্দেশে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি মহল বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আবু তাহের তালুকদার অভিযোগ করে বলেন, কিছু এলাকায় পরিকল্পিতভাবে টাকা-পয়সা বিতরণ করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রামে গ্রামে পাহারা জোরদার করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে কেউ এমন অপতৎপরতায় জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা হেলিপ্যাড মাঠে জড়ো হন। সমাবেশ শুরুর আগেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল হেলিপ্যাড মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের সভাপতিত্বে এবং হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব বাবুল তালুকদার, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রহিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির, ইশতিয়াক আহমেদ বাবু, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, সদস্য সচিব সাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST