রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বগুড়ায় আদিবাসী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন

বগুড়া সংবাদদাতাঃ

ঢাকায় নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদ কর্মসূচীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে সাতমাথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩.৩০ ঘটিকায় শহরের সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের সভাপতি সুজন কুমার রাজভর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাগর কুমার সিং এর সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সন্তোষ সিং বাবু, সহ সভাপতি যুগেশ সিং, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, কোষাধক্ষ্য সন্তোষ সিং, বাসদ জেলা শাখার আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম পল্টু, বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিসদ নন্দীগ্রাম উপজেলা সভাপতি গৌতম মাহাতো, শেরপুর উপজেলা আহ্বায়ক স্বপন সিং, সদস্য সচিব হিরালাল সিং সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরাম বগুড়া জেলা সভাপতি বাবুদেব রায় বাগর্দী, সাধারণ সম্পাদক রিদয় রায় বাগর্দী, আদিবাসী ইউনিয়ন সভাপতি শ্রীকান্ত মাহাতো। আরো বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সহ সভাপতি উত্তম কুমার সিং,তথ্য ও প্রচার সম্পাদক সোহাগ সিং, শেরপুর উপজেলা আহ্বায়ক উত্তম কুমার প্রমুখ

সমাবেশে বক্তারা বলেন, “নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাদ দেয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে যাওয়ার সময় ‘স্টুডেসন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন ক্রিকেট স্ট্যাম্প, চাপাতি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে হামলায় ১৭ জনের বেশি শিক্ষার্থী আহত হন। এর দায় অন্তর্র্বতীকালীন সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

সমাবেশে বক্তরা দাবি করেন আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন ও পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি পুনঃস্থাপন করার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST