বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারায় মার্কার চেয়ে ব্যক্তি ইমেজে ঝুঁকছেন ভোটাররা

Reporter Name / ১৪৯ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:০২ অপরাহ্ন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এবার দলীয় প্রতীকের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত ইমেজ ও গ্রহণযোগ্যতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সাধারণ ভোটাররা। দীর্ঘদিনের চেনা রাজনৈতিক হিসাব-নিকাশের বাইরে গিয়ে ভোটারদের এ মনোভাব নির্বাচনী মাঠে বাড়িয়েছে কৌতূহল ও উত্তেজনা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে ভাসমান ভোটাররাই জয়-পরাজয়ের ফয়সালা করতে পারেন। দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত আচরণ, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা এবং মানুষের পাশে থাকার ইতিহাস ভোটের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, রাজশাহী-৪ (বাগমারা) আসনের আয়তন ৩৬৬ বর্গ কিলোমিটার। ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭২০ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ১৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

বিপুলসংখ্যক ভোটার ও বিস্তৃত ভৌগোলিক অবস্থানের কারণে এ আসনকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
এ আসনে এবার চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—ধানের শীষ প্রতীকে ডিএম জিয়াউর রহমান জিয়া, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. আব্দুল বারী সরদার, নাঙ্গল প্রতীকে ফজলুল হক এবং হাতপাখা প্রতীকে তাজুল ইসলাম।

ভোটারদের বড় একটি অংশের মতে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল বারী সরদার দীর্ঘ প্রায় ৩০ বছরের চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের আস্থার জায়গা তৈরি করেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন চিকিৎসক হিসেবে দীর্ঘদিন অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকার বিষয়টি তাঁকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। গ্রাম-গঞ্জের ভোটারদের কাছে তাঁর এই মানবিক ইমেজ ব্যাপক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিচিতি তাঁকে শক্ত অবস্থানে রেখেছে। তবে ভোটারদের একটি অংশ মনে করছেন, এবার শুধু পদ-পদবি নয়, মাঠে থাকা ও মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নাঙ্গল প্রতীকের ফজলুল হক এবং হাতপাখা প্রতীকের তাজুল ইসলাম এখনো সেভাবে ব্যাপক জনসমর্থন তৈরি করতে পারেননি বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

সব মিলিয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের মধ্যে। ব্যক্তি ইমেজ বনাম দলীয় পরিচয়ের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার পক্ষে রায় দেন ভোটাররা সেদিকেই এখন তাকিয়ে পুরো বাগমারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST