শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিএনপির সাথে জামায়াতের জোট নেই,– জামায়াত নেতা রফিকুল ইসলাম খান।

Reporter Name / ৩৯৪ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৯:৪৩ অপরাহ্ন

জেলা সংবাদদাতা ,নরসিংদী।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে বিএনপি-জামায়াত জোট না থাকার ঘোষানা দেয়ার এক দিন পরেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেলারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও বিএনপির সাথে তাদের জোট না থাকার ঘোষণা দেন।

আজ শুক্রবার দুপুরে নরসিংদী জেলা জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত নরসিংদী শিশু একাডেমিতে এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিএনপির সাথে তাদের জোট না থাকার বিষয়ে নিশ্চিত করেন।
জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “বিএনপির সাথে জামায়াতে ইসলামীর প্যারেক্টিক্যাল (ব্যবহারিক) কোনো দলীয় জোট নেই।গত আন্দোলন থেকে বিএনপি সাথে জোট না থাকার ঘোষণা দিয়েছেন তাদের দলীয় নেতারা। তাই তাদের সাথে এখন আমাদের কোনো দলীয় জোট নেই। তবে, পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় আছে, থাকবে এবং তাদের সাথে যোগাযোগ আছে, এটা দল রক্ষা করে চলবে। তাদের সাথে আমাদের মাঝে মাঝে বসা হয় এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের সাথে আলোচনা অব্যাহত আছে।

” ইসলামী দল গুলোর সাথে আগামীতে জোট গঠন নিয়ে বলেন “প্রথম কথা হচ্ছে যে, সাধারণ মানুষের দীর্ঘ দিন ধরে একটা সেন্টিমেন্ট (চিন্তা) আছে যে, ইসলামি দল গুলো এক হওয়া বা কাছাকাছি আসা বা এক সাথে রাজনীতি করা। সে বিষয়ে আমাদের কাজ অব্যাহত আছে, আমরা এ বিষয়ে পজেটিভ আছি এবং সে বিষয়ে জামায়াত কাজ করছে।”
৫ আগস্টের পর সারা দেশে হামলা ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, “একটি মহল এসব হামলা চালিয়ে, আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু এসব হামলার সাথে আমাদের লোকজন জড়িত নয়। বরং আমাদের আমীরের নেতৃত্বে আমরা থানা, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছি।”
নরসিংদী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুসলেহউদ্দীনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মু. আব্দুল জব্বার।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, নরসিংদী সদর থানা আমীর মাহফুজ ভূইয়া, শিবপুর উপজেলা আমীর মোস্তাফিজুর রহমান কাউছার, জেলা জামায়াতের পেশাজীবি শাখার সভাপতি মোঃ ইব্রাহিম, ডাঃ আমিরুল হক শামীম, শহর জামায়াতের সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম। এ সময় প্রায় ১ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST