সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিয়ের দাবিতে পালাতক প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

Reporter Name / ২০৪ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণা করায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন মোছা. শারমিন নাহার নামের এক তরুণী। বিয়ের প্রলোভন দেখিয়ে সাত মাস ধরে শারীরিক সম্পর্কের পর প্রতারণা করায় তিনি অনশনে বসেছেন বলে শারমিনের অভিযোগ।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর গ্রামে। শারমিন নাহার স্থানীয় একটি কলেজর ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় প্রেমিক মামুন রানার বাবা সিরাজুল ইসলাম সহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
শারমিন নাহার বলেন, মামুন বিয়ের আশ্বাস দিয়ে গত সাত মাস ধরে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। গত পরশু মামুনের কর্মস্থল বগুড়ার আদমদিঘীতে আমাকে ডেকে নেয়। সেখানে এক বাসায় সময় কাটিয়ে কয়েল আনার কথা বলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ছোট ভাইয়ের সহযোগিতায় বাড়িতে চলে আসি। আজ সকাল থেকে আমি তার বাড়িতে অনশন করছি।’
প্রেমিক মামুনের প্রতিবেশী মাহবুবুর রহমান বলেন, সকাল থেকে দেখছি মেয়েটি অনশনে রয়েছে। ছেলের পরিবারের লোকজন পলাতক। ঘটনা জানাজানির পর মেয়ের বাবা-মা তাকে বাড়িতে উঠতে না দিলে উপায় না পেয়ে মামুন রানার বাড়িতে অনশনে বসেছে। প্রেমিক প্রেমিকা উভয় একই গ্রামের বাসিন্দা।

মামুন রানার মামাত ভাই আব্দুস সালাম বলেন, সকাল থেকে শারমিন বিয়ের দাবিতে আমাদের বাড়িতে এসেছে। তার কাছে কিছু প্রমাণও দেখলাম। আমি মামার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, আমরা এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST