শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিয়ের ৮ মাসের মাথায় লাশ হলেন সাদিকুল 

Reporter Name / ১৭৯ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ধরে সাদিকুল ইসলাম নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৬টার দিকে পৌরসভার লোহাগাছ গ্রামে নিজ ঘরের সামনে একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিকুল ইসলাম (২১) ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ৮মাস আগে পাশের বিন্দুবাড়ি গ্রামের রাসিদা খাতুন নামে একজনকে বিয়ে করেন সাদিকুল ইসলাম। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত পরিবারের লোকজন ঝগড়াঝাটি করেছে। শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে বাইরে বের হলে সাদিকুলকে আম গাছের সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
প্রতিবেশীরা জানান, গত বুধবার রাতে সাদিকুলের সাথে তার স্ত্রী ও মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল। তাদের ধারণা, দাম্পত্য কলহ ও মানসিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, সাদিকুল ইসলাম একজন ভালো ছেলে ছিলেন। তার বাবা মা সবসময়ই পারিবারিক কলহ সৃষ্টি করে। এই পরিবারের বড় ছেলের একাধিক বিয়ে হলেও ওদের অত্যাচরে একটাও টিকেনি। পারিবারিক বিশৃঙ্খলা ও বনিবনা না হওয়ায় কোনো সংসারই স্থায়ী হয়নি। এটাও এমন হয়েছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ সাংবাদিককে বলেন,” খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST