সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা

Reporter Name / ২১৩ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ ডিসেম্বর দুপুরে বীরগঞ্জ পৌরসভার সভাকক্ষে সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স ঢাকার আয়োজনে দিনাজপুরের খানসামার উপজেলার গোয়ালডিহি বিকাশ এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
পানিসাইল যুব সংঘের সম্পাদক মোঃ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর প্রশাসক দীপংকর বর্মন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ শাহজিদা হক। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দিন মন্ডল, উপজেলা ইঞ্জিনিয়ার জিবরীল আহাম্মদ, মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর আলহাজ্ব হারুন অর রশীদ, হিসাব রক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ওয়াজেদ আলী, খানসামার গোয়ালডিহি বিকাশ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুল হক, বিডিপিপি সভাপতি মোঃ নজরুল ইসলামসহ প্রমুখ। বক্তাগণ বলেন, ‘শিশুদের অসুস্থ ধারায় নিয়ে যাওয়ার কারণ খেলাধুলার সুযোগ নষ্ট করে দেয়া। খোলা জায়গার অভাবে খেলাধুলায় মেতে উঠতে পারছে না শিশুরা। শিশুরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে।’ বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ, মিল কারখানা ও গোডাউন নির্মাণসহ নানাভাবে দখল হওয়ায় কমে যাচ্ছে খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা। মাঠ বা বিনোদন কেন্দ্র থাকলেই হবে না, দৃষ্টিনন্দিত আকর্ষণ থাকতে হবে। শরীরচর্চা ও কায়িক পরিশ্রমের মাধ্যমে শিশুরাসহ সকলেই সুস্থ থাকবে। পর্যাপ্ত শরীরচর্চা ও কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, খেলার মাঠকে আধুনিক বিনোদন সুবিধার পাশাপাশি স্বাস্থ্য অবকাঠামো হিসেবে বিবেচনা করা হয়। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিদিন ন্যূনতম ১ ঘণ্টা করে খেলাধুলা ও শারীরিক সম্পৃক্ত থাকা প্রয়োজন। এলাকায় জনসংখ্যা বিবেচনায় খেলার মাঠ থাকা প্রয়োজন। এটি আমাদের কাজের অংশ আর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST