সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও বাড়ি দখল চেষ্টায় আহত ৪ ‎

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪:০১ অপরাহ্ন

বীরগঞ্জ প্রতিনিধিঃ
‎

দিনাজপুরের বীরগঞ্জে ভাড়াটে এক দল সন্ত্রাসী দিয়ে বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং অতর্কিত হামলা চালায় এ ঘটনায় সাংবাদিক নাজমুল হোসেন ও তার মা সহ ৪ জন আহত হয়ে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

‎মঙ্গলবার ১১ মার্চ দুপুরে বীরগঞ্জ পৌরসভা এলাকার ৬নং ওয়ার্ডের মাকড়াই গ্রামের শমসের আলীর বসতভিটায় জমিজমা নিয়ে বিরোধ কে কেন্দ্র এ ঘটনা ঘটেছে।

‎প্রক্ষদর্শীরা বলেন, কাড়ির পুজে আগুন লাগিয়ে বাড়িটি জবরদখলের চেষ্টা করে। স্থানীয় লোকজন ও ৯৯৯ এর সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাৎক্ষণিক বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিক নাজমুল হোসেন কে দেখতে যান এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার সাংবাদিকগণ সাক্ষাৎ করে খোঁজখবর নেন ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
‎থানা সূত্রে জানা যায়, মাকড়াই গ্রামের শমসের আলীর বড় ছেলে নাসির ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন যার মামলা নং ১২, ১২/০৩/২০২৫। খড়ে আগুন লাগিয়ে ও সন্ত্রাসীদের ভাংচুরেরর তান্ডবে প্রায় ১ লক্ষ বিশ হাজার ক্ষতি ও গরু বিক্রয়ের নগদ সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে যাওয়ার কথাও উল্লেখ রয়েছে।
‎নাসির ইসলাম বলেন, একই গ্রামের মৃত লাল মোহাম্মদ প্রতিবেশী আমার বাবা কে বসবাস করার জন্য মৌখিক ভাবে ৯ শতাংশ দেয়। সেই মোতাবেক আমার পিতা সহ আমরা সেখানে বসবাস করি। পরবর্তীতে ১৯৮৪ সালে ১৩ শতাংশ ক্রয় করা হয়। ক্রয়কৃত জমি আমাদেরকে বুঝাইয়া না দিয়ে আমাদেরকে উক্ত স্থান হতে উচ্ছেদ করার জন্য ভাড়া করে সন্ত্রাসীদের দিয়ে মারধোর করল।
‎তিনি আরও বলেন, আমাদের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং বাড়ি ঘরের তালা ভাংচুর করে গরু বিক্রয়ের নগদ সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় সাংবাদিক নাজমুল হোসেন(২৪) সহ তার মা জয়গুণ বেগম(৫৫), ভাই আক্তারুল ইসলাম(২৯) আহত হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে। ভাতিজা ফাহিম ইসলাম (১০) গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
‎এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করেন। আরও বলেন, আমি হাসপাতালে দেখতে যায়। এবিষয়ে সাংবাদিক নাজমুল এর ভাই একটি মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST