বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা দুইদিনের কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন

 

মোঃ নাজমুল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে আশা শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকাদের দুইদিন ব্যাপী ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আশার শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র রায়ের সার্বিক দিক নির্দেশনায় বীরগঞ্জ উপজেলার আশা ঝাড়বাড়ী ব্রাঞ্চে প্রশিক্ষণের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ১৫ জন শিক্ষা সেবিকা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব হোসনি মোবারক রুবেল।

অনুষ্ঠানে শিক্ষা সুপারভাইজার মো.মিনহাজুর রহমান(প্রিন্স) এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো.অহিদুল ইসলাম, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল ইসলাম।
আশার নিজস্ব অর্থায়নে পরিচালিত এ শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে বেকারত্ব দূরীকরণে ও ঝরে পড়া শিক্ষার্থীধের রোধে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আশা শিক্ষা কর্মসূচি বিদ্যালয়ের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি পরিচালিত ব্রাঞ্চ ১০৫০ টি। শিক্ষা সুপারভাইজার ১০৫০ জন এবং শিক্ষা সেবিকা ১৫৬২২ জন ও মোট ৪৮৫৬২৬ জন শিক্ষার্থী আছে বলে বক্তারা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST