সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জের টিএমএসএস হাসপাতালে নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালে ২০২৩-২৪ইং ৪র্থ ব্যাচ ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ২৯জানুয়ারি উপজেলার করিমপুর টিএমএসএস টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতাল চত্বরে করিমপুর টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট (টিএনআই) এর আয়োজনে এ অনুষ্ঠান হয়।
করিমপুর টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোছাঃ খালেদা আকতার কল্পনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক সহকারী পরিচালক ও রেজিস্টার মেডিসিন এবং তত্ত¡াবধায়ক অত্র হাসপাতালের টিএফজেডএইচ ডাঃ মোঃ নজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টিএমএসএস বাংলাদেশ এর উপ-নির্বাহী পরিচালক-২ রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ কহিনুর বেগম, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারী কলেজের ইন্সট্রাক্টর ইনচার্জ মোছাঃ ছেলিনা আক্তার বানু, ডোনার এর প্রতিনিধি প্রভাষক মোঃ মহসীন আলম শামীম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর, মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী, নিজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পাল, স্বাস্থ্য সেক্টর টিএমএসএস নার্সিং কলেজ ও ইনস্টিটিউট এর উপদেষ্টা রাবেয়া বেগমসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, নার্সিং ইনস্টিটিউটের জন্য খুব শীঘ্রই আমরা নতুন ভবন নির্মাণ কাজ করবো এবং আগামীতে আলাদা ক্যাম্পাস তৈরি করবো। তোমার মেধা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। রোগীদের সংস্পর্শে নার্সরাই থাকে, তাই খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST