সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ব্রহ্মপুত্র নদে ভাসছিল আ.লীগ নেতার ছেলের লাশ

Reporter Name / ১৩৫ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে  এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২২)। সে উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়ার ছেলে।
আজ রোববার (১৬ মার্চ) সকালে জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামে ব্রহ্মপুত্র নদে লাশটি পাওয়া যায়। আওয়ামীলীগ নেতা সুরুজ্জামাল মিয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ‘বড় ভাই’ হিসেবে পরিচিত। গত ৭ মার্চ সুরুজ্জামালকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে কুড়িগ্রাম কারাগারে রয়েছেন।

আরিফের মরদেহের পাশে একটি ডিঙ্গি নৌকায় এবং ভূট্টা ক্ষেতে একাধিক ব্যক্তির মাদক সেবনের আলামত পেয়েছে পুলিশ। আরিফের ভাই আনোয়ার হোসেন বলেন, ‘আরিফ ট্রাক্টরচালাতো। রবিবার ভোরে গাড়ি নিয়ে বের হয়। কিন্তু সকালে তার লাশ নদে ভাসতে দেখতে পাই। আমার ভাইকে হত্যা করে নদে ফেলে দেওয়া হয়েছে।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এসময় আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST