এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):
নরসিংদী জেলার মনোহরদী উপজেলা সদরের প্রাণকেন্দ্রে এই প্রথম নান্দনিক নির্মাণশৈলী ও মনোরম পরিবেশ সম্মলিত এক আধুনিক রেস্টুরেন্ট যার নাম “ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার”।
উপজেলা সদরের দক্ষিণ বাজার পোস্ট অফিস রোড সংলগ্ন পাশ দিয়ে বয়ে চলা পুরাতন ব্রহ্মপুত্র নদের কূল ঘেঁষে প্রায় ৪৬ শতক জমির উপর নির্মিত দৃষ্টিনন্দন এই ক্যাফে।
২০২৫ সালের পহেলা ফেব্রুয়ারি শনিবার এই রেস্টুরেন্টটিরআনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে উন্মুক্তভাবে শতশত মানুষকে সম্পন্ন ফ্রি ভাবে খাবার পরিবেশন করা হয়।
গত মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায়, দৃষ্টিনন্দন এই ক্যাফেতে রয়েছে নীল প্রাণীর জলাধার এবং বেশ কয়েকটি পানির ফোয়ারা। পানির ছোঁয়া পাওয়া যায় এমন স্থানে রয়েছে ছোট-বড় ১৩ টি এবং মূল ভবনে রয়েছে ১৮টি সুসজ্জিত কক্ষ। যেখানে বসে দর্শনার্থীরা মনের আনন্দে এবং পছন্দমত খাবার পরিবেশন করেন। সবচেয়ে মজার বিষয় হলো এখানে বসে খাবার পরিবেশনের সময় নদী তীরের প্রাকৃতিক পরিবেশ এবং বৈকালিক সূর্য ডোবার দৃশ্য অবলোকন করা যায়। যা আগত দর্শনার্থীদের মনে দোলা দেয় এবং আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয়।
এখানে সপরিবারে ঘুরার মত রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ এবং খাবার পরিবেশন করার রয়েছে সুব্যবস্থা। বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলার মিনি পার্ক পর্দাশীল মহিলাদের জন্য রয়েছে অত্যাধুনিক কেবিন সুবিধা।
এই রেস্টুরেন্টের খাবারের মান ও বিভিন্ন বিষয়ে জানতে চাইলে পরিবার নিয়ে আগত কয়েকজন দর্শনার্থীরা জানান- এখানকার খাবারের মান উন্নত এবং মানসম্মত। এছাড়াও এখানে শিশুদের জন্য রয়েছে পার্কের ব্যবস্থা। তাছাড়া এখানকার নীল জলরাশি, পানির ফোয়ারা, সন্ধ্যা কালীন আলোকসজ্জা দেখেই এমনিতেই দর্শনার্থীরা মুগ্ধ।
দর্শনার্থীরা আরো জানান, বরাবরই এই নতুন রেস্টুরেন্টটি ভালোলাগার মত একটা জায়গা।
এ বিষয়ে ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার কর্তৃপক্ষ জানান, আমরা চাই সব সময়ই যাতে করে সেবাটা ভালোভাবে দিয়ে যেতে পারি। কাস্টমারের সন্তুষ্টিই আমাদের সন্তুষ্টি। নদীর তীরে হওয়ায় চেষ্টা করেছি দৃষ্টিনন্দনভাবে সাজাতে।
আরো জানান, এখানে পরিবেশনকৃত খাবারের মধ্যে রয়েছে থাই চাইনিজ, ইন্ডিয়ান ফাস্টফুড, লাইভ বারবিকিউ, লাইভ সি ফুড, কাবাব এবং বাংলাসহ বিভিন্ন ধরনের স্বাদের খাবার। তাছাড়া এখানে বিয়ে, জন্মদিন, বৌভাতসহ যেকোনো অনুষ্ঠানের অর্ডার নেয়া হয়।