সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাভাবিপ্রবিতে বাংলা ভাষা বিষয়ক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

মোহাম্মদ সাদমান হোসাইন সাজিদ,মাভাবিপ্রবি প্রতিনিধি: 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) যন্ত্রকৌশল বিভাগে “সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে” শীর্ষক কর্মশালা ও মুক্ত পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় বিভাগের সেমিনার রুমে এ কর্মশালা আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের শিক্ষক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছায়ানীড় প্রকাশনীর নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ছায়ানীড়ের লেখক ও সংগঠক জাহান আরা হামিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ।

বক্তারা তাঁদের বক্তব্যে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার, বানান ও উচ্চারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সময়ে বাংলা ভাষার ভুল প্রয়োগ ক্রমেই বেড়ে চলেছে, যা উদ্বেগজনক। এ বিষয়ে সবাইকে সচেতন হয়ে সঠিক ভাষাচর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. ফজলুল করিম তাঁর লেখা একটি কবিতা আবৃত্তি করেন। পাশাপাশি অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদের কাব্যগ্রন্থ থেকেও একটি কবিতা পাঠ করা হয়, যা শ্রোতাদের মুগ্ধ করে।

কর্মশালার অংশ হিসেবে ছায়ানীড় প্রকাশনীর উদ্যোগে বাংলা বানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং উপস্থিত সবার হাতে ছায়ানীড় প্রকাশনী বই উপহার দেয়।

একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মুক্ত পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বক্তব্য রাখতে গিয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, “বাংলা ভাষার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। শুদ্ধ বানান ও উচ্চারণ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।” তিনি হাস্যরসাত্মক ভঙ্গিতে যোগ করেন, “আমি এখন কথা বলতে ভয় পাচ্ছি, না জানি কোনটা ভুল বলে ফেলি বাংলা।”

ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “আমি প্রথমে বিস্মিত হয়েছিলাম—যন্ত্রকৌশল বিভাগে বাংলা ব্যাকরণ চর্চা নিয়ে অনুষ্ঠান হচ্ছে! যন্ত্রমানবদের এই যান্ত্রিক জীবনে বাংলা ভাষার ‘যন্ত্র’ নিয়ে গবেষণার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” তিনি সকলকে বাংলা ভাষা চর্চায় উৎসাহিত করেন।

সমাপনী বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ বলেন, “যন্ত্রকৌশল বিভাগ শুধু প্রযুক্তিগত চর্চায় নয়, বাংলা ভাষার চর্চাতেও এগিয়ে যাচ্ছে—এটাই আমাদের গর্ব।” তিনি বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও অনুরাগ ধরে রাখার আহ্বান জানান।

শেষ পর্যায়ে মাননীয় ভাইস-চ্যান্সেলরের উপস্থিতিতে মুক্ত পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST