বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

যমুনা সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ৩০৩ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৪ অপরাহ্ন

লিমন মিয়া , সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় পুনরায় গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে যমুনা সার কারখানা শ্রমিকদল আঞ্চলিক শাখা এবং থানা শ্রমিকদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা সরিষাবাড়ি-ভুয়াপুর প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা প্রতিবাদ মিছিল বের করে, যা সরিষাবাড়ি-ভুয়াপুর সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে কারখানার কয়েকশ শ্রমিক, কর্মচারী এবং সার ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা জানান, যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কারখানার মূল্যবান যন্ত্রাংশ বিনষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গত ১৫ জানুয়ারি সংকটের অজুহাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, ফলে কারখানার উৎপাদন দীর্ঘ আট মাস ধরে বন্ধ রয়েছে। বক্তারা দ্রুত গ্যাস সরবরাহ চালুর দাবি জানান এবং তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি চান মিয়া চানু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, মনিরুজ্জামান আদম ও রাশেদুজ্জামান লিটন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST