সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে বৈরি আবহাওয়ার কারণে শাপলা রানী’র পরীক্ষা দেওয়া হলো না

Reporter Name / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

একে আজাদ, রাণীশংকৈল প্রতিনিধিঃ

আজ ১০ এপ্রিল সারাদেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। সেই প্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় এসএসসি পরীক্ষার শুরু হয় সকাল দশটায়। আজকের আবহাওয়ার প্রতিকূলে বিভিন্ন এলাকায় সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হয় । ঝড় বৃষ্টির কারণে মীরডাংগী গার্লস স্কুলের শিক্ষার্থী শাপলা রানী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে ১০ মিনিট দেরি হয় ।

শিক্ষার্থী দেরি হাওয়ায় পরীক্ষা দিতে রাজি হয়নি পরীক্ষার কেন্দ্রের সচিব রুহুল আমিন । পরে শিক্ষার্থী শাপলা রানী কেন্দ্র থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা কারণ জানতে চাইলে তাৎক্ষণিকভাবে বিষয়টি সামাজিক যোগাযোগ ভাইরাল হয়ে যায়।
পরে সামাজিক যোগাযোগের ভাইরাল ভিডিও দেখে উপজেলা নির্বাহী অফিসার সামিউল মাজলুবিন কে ফোন দেওয়া হয় । নির্বাহী অফিসার ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে পরীক্ষার অনুমতি দেন পরীক্ষা হলের কেন্দ্র সচিব রুহুল আমিনকে। পরে শিক্ষার্থী শাপলা রানীকে ডেকে ১১.৪৫ মিনিটে পরীক্ষা দিতে শুরু করেন।

পরীক্ষার শেষে শাপলা রানী বলেন, মনটাকে শান্তনা দেওয়ার জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে । আমাকে এমসিকিউ পরীক্ষা দিতে দেয়নি । আমার ৫ বছরের সাধনা নষ্ট করলো এই পরীক্ষা কেন্দ্রের সচিব রুহুল আমিন। তিনি ইচ্ছা করলে আমাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিতে পারতেন । তাই রুহুল আমিনের বিচার চাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সামিউল মাজলুবিন বলেন, এসএসসি পরীক্ষার্থীর শাপলা রানী পরীক্ষা দিতে না পারায় জানতে পাইলে তাৎক্ষণিক উদ্ধতন কর্মকতার সাথে যোগাযোগ করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST