শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে স্ত্রীর সাথে অভিমান করে চিরকুট লিখে স্বামীর আত্মহত্যা

Reporter Name / ১৯৮ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

এ.কে.আজাদ রাণীশংকৈল প্রতিনিধি:

আমার সন্তানদের দেখে রেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালবাসতাম। আমি অপরাধী বটে, কিন্তু তুমি যে অপবাদ দিয়েছো আমি নাকি চরিত্রহীন, বিশ্বাস কর আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ছাড়া আর কোন নারীকে স্পর্শ করিনি- সুইসাইড নোট লেখে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রী’র সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের আত্মহত্যা করেন।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের শান্তিপুর এলাকায় জাকের পাটির ঠাকুরগাঁও জেলা ছাত্রফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী বেলায়েত হোসেন লিটনের বোনের বাড়িতে থেকে তরিকুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তরিকুলের সিরাজগঞ্জ সদর উপজেলার দত্ত বাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে। ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানির চাকুরীর সুবাদে তরিকুল স্বস্ত্রীক শান্তিপুরে ভাড়া বাড়িতে থাকতো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন স্ত্রীর সন্দেহের জের ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। এ ঘটনায় সন্ধ্যায় তরিকুল স্ত্রীর উপর অভিমান করে বাড়ির সবার অজান্তে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশিরা জানতে পেরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরিকুলের ঝুলন্ত মরদেহ ও একটি সুইসাইড নোট উদ্ধার করে।

এসময় তরিকুলের স্ত্রী আশা বেগম তার ভাইয়ের সাথে কান্নাজড়িত কন্ঠে বলেন, এটা সে কি কাজ করলো এর আগে তাকে জুতো দিয়ে পিটিয়েছি, তারপরেও সে এমন কাজ করেনি। আজতো শুধু ঝগড়া করেছি, এজন্য সে এমন কাজ করতে পারলো!

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল মুঠোফোনে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST