রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা

Reporter Name / ২৬৬ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ২:১৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর সংবাদদাতাঃ

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে সাবেক সংসদ এবিএম আশরাফ উদদিন নিজানের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতিবার(৭নভেম্বর) দুপুরে উপজেলার হাজির হাট বাজারে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.হাছিবুর রহমান হাছিব, বিশেষ অতিথি জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এড.আহম্মেদ ফেরদাউস মানিক, জেলা বিএনপির সদস্য এড.হাফিজুর রহমান, প্রধান বক্তা সদর পূর্ব বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী,যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, জেলা যুবদলের আহবায়ক মো.হুমায়ুন, সি:যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড.মহসিন কবির, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, রামগতি বিএনপির আহবায়ক মো.জামাল উদ্দিন, সদস্য সচিব মো.সিরাজুল ইসলাম,শ্রমিক দলের সভাপতি মো.আজাদ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠুসহ প্রমুখ।

প্রধান অতিথি এড.হাছিবুর রহমান হাছিব বলেন, বিপ্লব ও সংহতি দিবস বিএনপির জন্ম। এদিনে স্বাধীনতার পর দেশে আওয়ামী শাসন ও বাকশাল কায়েম থেকে আপাময় জনসাধারণকে মুক্তি দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান। বিপ্লব ও সংহতি দিবস বাঙালী জাতির জন্য মুক্তি ও ২য় স্বাধীনতা ছিল।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) গন মানুষের নেতা এবিএম আশরাফ উদদিন নিজান তার একক নেতৃত্বে গত ২৬বছরে আওয়ামী স্বৈরাচারের নির্যাতন হামলা-মামলা শিকার বিএনপির নেতা-কর্মীদের পাশে ছিলেন। তারই ফসল বিপ্লব ও সংহতি দিবসের জনসমুদ্রে পরিনত হয়েছে। আগামীর লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হবেন এবিএম আশরাফ উদদিন নিজান এমন আশা ব্যক্ত করছি।

লক্ষ্মীপুর-৪আসনের সাবেক সংসদ, সাবেক চেয়ারম্যান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটি, সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান জানান, রামগতি-কমলনগরের মানুষের পাশে গত২৬ বছর ছিলাম। আওয়ামী লীগের হামলা-মামলা নির্যাতনে জর্জরিত হাজার হাজার নেতা-কর্মী। তাদের সুখে-দু:খে আগামীতে থাকতে চাই। জননেতা তারেক রহমানের নির্দেশে রাজপথে ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছিল বাঙালী জাতির নতুন মুক্তির দিন। বিপ্লবের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান নতুন দিগন্তে সূচনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST