মাভাবিপ্রবি, ক্যাম্পাস প্রতিনিধি:
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।
গতকাল সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে শুরু বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ করেন। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
মিছিলে শিক্ষার্থীদের একশন একশন……..“ছাত্রলীগের বিরুদ্ধে,একশন একশন”, “খুনি হাসিনার বিরুদ্ধে,একশন একশন”, “যুবলীগের বিরুদ্ধে,একশন একশন”, “খুনি হাসিনার দালালেরা, হুশিয়ার সাবধান”, “আওয়ামীলিগের প্রেতাত্মারা, হুশিয়ার সাবধান” ”প্রশাসনের দালালেরা, হুশিয়ার সাবধান”, “স্বৈরাচারের দালালেরা, হুশিয়ার সাবধান”, “চুপ্পু হটাও, বাংলাদেশ বাঁচাও”, “দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খান খান”, “এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।