সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে গুরুত্বারোপ Logo সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি Logo গাজীপুরে ‘গ্রীণ হসপিটালে’ নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন Logo গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচত শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ Logo আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে Logo পঞ্চগড়ে নিম্নমানের রাস্তার কাজ পকেটে অবৈধ টাকা প্রকৌশলী আটক Logo রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ সেতু, দিয়েই চলাচল করছে গ্রামের শত শত মানুষ, দুর্ঘটনার শঙ্কায় Logo রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ Logo চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য শুভ হাসান দুলাল।

বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিবাদী পক্ষের বাবুল, রাসেল মিয়া, দেলোয়ার হোসেন, জায়েদাসহ সংশ্লিষ্টদের ওই জমিতে নির্মাণকাজ না করার নির্দেশ দেয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য শুভ হাসান দুলাল জানান, দুয়ারা মৌজায় পাঁচ শতাংশ জমির মালিক তারা। জমির রেকর্ড, নামজারি ও ডিজিটাল ম্যাপসহ মালিকানাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তাদের নামে রয়েছে। পূর্বপুরুষদের সময় থেকেই তারা ওই জমি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, জমির মালিকানা নিয়ে বিরোধের মধ্যে তাদের জমির অংশে থাকা একটি ঘর ভেঙে প্রতিপক্ষ বাবুল, রাসেল মিয়া, দেলোয়ার হোসেন ও জায়েদাসহ অন্যরা সেখানে নতুন স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। পরে প্রতিকার চেয়ে নারায়ণগঞ্জের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করেন তারা।

শুভ হাসান দুলালের দাবি, আদালত বিবাদী পক্ষকে বিরোধপূর্ণ জমিতে কাজ না করার নির্দেশ দিলেও তা অমান্য করে রাতের আঁধারে ঘর নির্মাণের কাজ চালানো হচ্ছে। এতে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, ১৪৫ ধারার মামলায় আদালতের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট প্রতিপক্ষকে ওই জমিতে কাজ করতে নিষেধ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST