রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে দক্ষিণবাগ প্রথমবারের মতো দুর্গাপূজা অনুষ্ঠিত

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামে প্রথমবারের মতো সার্বজনীন দুর্গাপূজার আয়োজন করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় গ্রামজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নতুন মন্দিরে জমকালো আয়োজনে দুর্গাপূজা উদ্‌যাপন করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণবাগ গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল নিজ গ্রামে একটি স্থায়ী মন্দির প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন বাস্তবায়নে গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তাঁর পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের মাত্র ১৫ দিনের মধ্যে মন্দিরের নির্মাণকাজ সম্পন্ন হয়।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে গ্রামে মন্দির প্রতিষ্ঠা এবং সেখানে প্রথমবারের মতো দুর্গাপূজার আয়োজন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করেছে। এলাকাবাসীর কাছে এই উদ্যোগ স্বপ্নের রূপগঞ্জ গড়ার পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্দিরটি প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছিরউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাছুম, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান (বাবুল ভেন্ডার), সাধারণ সম্পাদক মো. জিন্নত আলী এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম খান।

এ ছাড়া মন্দিরটির সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্ব পালন করেছেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সেলিম।

দক্ষিণবাগ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই দুর্গাপূজায় সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন মন্দিরকে ঘিরে এলাকায় ধর্মীয় উৎসবের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST