শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা ও বৃক্ষ রোপন উপলক্ষে গাছের চারা বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  Logo কালিহাতীর সিংগাইরে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল থেকে অভিযুক্ত গ্রেপ্তার Logo কাপাসিয়ায় বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ Logo গাজীপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা Logo কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ফল মেলা শুরু Logo মন্ত্রীর ক্ষোভের চার দিনের মাথায় বদলি মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর ওপর হামলা, দুই নারী গ্রেপ্তার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক যুবকের ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ Logo চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

র‍্যাব-১ এর অভিযানে গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি গ্রেফতার:

Reporter Name / ৩০৯ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ০৪ আগস্ট গাজিপুরায় ছাত্র হত্যা মামলার পলাতক আসামি গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলম (৪৯) কে রাজধানীর তুরাগ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

২০ সেপ্টেম্বর (শুক্রবার) ডিএমপি, ঢাকার তুরাগ থানাধীন নয়ানগর বিসমিল্লাহ অটোমোবাইল দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি শাহ আলম টঙ্গী পূর্ব থানাধীন মৃত অলিউল্লাহ প্রকাশের ছেলে।

ছাত্রদের বৈষম্য/কোটা বিরোধী আন্দোলন’কে দমানোর জন্য দেশ ব্যাপি ছাত্র-জনতার উপর ধ্বংসাত্মক হামলা চালায় সন্ত্রাসীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্র জনতার উপর মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।পরবর্তীতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব-১ এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়  ২০ সেপ্টেম্বর (শুক্রবার) ,  র‌্যাব-১,উত্তরা, ঢাকার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞে সশস্ত্র অংশগ্রহণকারী ও হত্যা মামলার পলাতক আসামী মোঃ শাহ আলম(৪৯) ডিএমপি, ঢাকার তুরাগ থানাধীন নয়ানগর বিসমিল্লাহ অটোমোবাইল দোকানের সামনে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ১৫নং আসামী মোঃ শাহ আলম( ৪৯) কে গ্রেফতার করা হয়।

এ সময় ধৃত আসামীর নিকট হতে ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড , ১ এন আই ডি – টি, ২ টি এ টি এম কার্ড , ২ টি শপিং কার্ড, ১ টি মানিব্যাগ এবং নগদ-২,৭৩০ ( দুই হাজার সাতশত ত্রিশ)  টাকা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST