রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাপাসিয়ার প্রধান শিক্ষক

Reporter Name / ৩৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় স্কুলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের চরমার্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকা বেগম (৪৮) কাপাসিয়া উপজেলার মৌশাধামনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী। তিনি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি স্বামীর আতাউরের সঙ্গে মোটরসাইকেল যোগে স্কুলে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় লোকজন জানান, চরমার্তা এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে স্বামীর সাথে স্কুলে রওয়ানা করেছিলেন ওই প্রধান শিক্ষিকা। সংঘর্ষে দুটি মোটরসাইকেলের মোট চার জন সড়কে ছিটকে পড়ে। তাদের মধ্যে প্রধান শিক্ষিকা সিদ্দিকা বেগম ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে প্রধান শিক্ষকের স্বামীকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরো দুজনকেও হাসপাতালে নিয়ে যান। তাদের পরিচয় জানা যায়নি।

কাপাসিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, স্কুলে যাওয়ার সময় মঙ্গলবার সকালে সিদ্দিকা বেগম সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তার স্বামীও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST