সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সবচেয়ে বেশি প্রবাসী চট্টগ্রাম বিভাগের

Reporter Name / ৫৫৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৩:১১ অপরাহ্ন

 বিশ্বের বিভিন্ন দেশে এখন ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি প্রতিবেদনে উঠে এসেছে।  সবচেয়ে বেশি মানুষ গেছেন চট্টগ্রাম বিভাগ থেকে। সবচেয়ে কম মানুষ গেছেন রংপুর বিভাগের বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে আয়োজিত জনশুমারি ও গৃহগণনা ২০২২- এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বেশি নাগরিক বিদেশে অবস্থান করছেন। তাদের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৯৫২ জন, দ্বিতীয় অবস্থানে আছেন ঢাকা বিভাগের ১৪ লাখ ৩১ হাজার ১৩১ জন, তৃতীয় অবস্থানে আছেন সিলেট বিভাগের ৫ লাখ ৭৩ হাজার ১৮৫ জন, চতুর্থ অবস্থানে আছেন খুলনা বিভাগ ৩ লাখ ৬ হাজার ৭০০ জন, পঞ্চম অবস্থানে আছেন রাজশাহী বিভাগ ২ লাখ ৬৯ হাজার ২০৪ জন, ষষ্ঠ অবস্থানে আছেন ময়মনসিংহ বিভাগ ১ লাখ ৫৪ হাজার ২২৭ জন এবং সবচেয়ে কম বাংলাদেশি বিদেশে অবস্থান করছেন রংপুর বিভাগের মানুষ মাত্র ১ লাখ ১৫ হাজার ৪৩১ জন।

প্রতিবেদনে দেখা যায়, গত দুই বছরে বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৬৬ জন মানুষ। ফেরার তালিকায় প্রথমেই আছেন চট্টগ্রাম বিভাগের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার। ফেরার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ঢাকা বিভাগ তাদের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৮৮৬ জন এবং তৃতীয় অবস্থানে আছেন খুলনা বিভাগের ৩৯ হাজার ২৮৮ জন।

জনশুমারি গণনার শুরুর থেকে ছয় মাস আগে যারা বিদেশে গিয়েছেন সেই হিসাব থেকে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST