বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name / ৬৯৭ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৭:২০ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর):

জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী রিয়াজউদ্দিন তালুকদার স্কুল মাঠে নেতাকর্মীদের সমাগম হয়। সেখানে মোনাজাতের মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়। পরে একটি আনন্দ র‌্যালি বের হয়, যা পৌরসভার শিমলা বাজার এলাকা হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ,সদস্য সচিব মাসুদ রানা চপল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা,পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম সবুজ,পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক এবং মিনহাজ আবেদীন সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

র‌্যালিতে ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাসমুখর উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা ও স্লোগানে মুখর এই আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা জাতীয়তাবাদী চেতনায় অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আনন্দ র‌্যালি শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দলের উন্নয়ন ও সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST