শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের ৯ম ও ১০ম গ্রেড বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name / ২৯৭ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৬:০৯ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা:

জামালপুরের সরিষাবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের ৯ম ও ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে তারা ৯ম ও ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনও এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বেতন বৈষম্যের কারণে শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দিচ্ছে।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমন্নয়ক হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ডোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আল মনসুর।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তা না হলে তারা আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

শিক্ষকরা বলেন, “আমরা শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছি, কিন্তু আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ৯ম ও ১০ম গ্রেডে বেতন নির্ধারণ আমাদের দীর্ঘদিনের দাবি, যা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে শিক্ষকদের দাবির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST