শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

Reporter Name / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ২:২৯ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আশরাফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবু মিয়া (৩২)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৭টার দিকে সরিষাবাড়ী-দিগপাইত সড়কের মহাদান ইউনিয়নের বারইপটল ব্রিজপাড় শেখের বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ থানার সোনাপুরা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। আহত বাবু মিয়া একই এলাকার সাব্বির হোসেনের ছেলে। তারা দুজনেই জনস্বাস্থ্য প্রকল্পের গভীর নলকূপ স্থাপনের ঠিকাদারি কাজ করতেন।

স্থানীয়রা জানান, ভোরে তুলশীপুর খুপি বাড়ি এলাকা থেকে মোটরসাইকেলে করে পোগলদীঘা ইউনিয়নের বয়ড়া বাজারের দিকে যাচ্ছিলেন আশরাফুল ও বাবু। মহাদান ইউনিয়নের বারইপটল ব্রিজ পার হওয়ার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নারিকেল গাছে সজোরে ধাক্কা খায়।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক আশরাফুল ইসলাম। আহত বাবুকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST