বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারে কুড়িয়ে পাওয়া শিশুর সহযোগিতায় বিএনপি নেতারা

Reporter Name / ১৬৬ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন

মোঃ শান্ত খান, ঢাকা:

সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ডাস্টবিন থেকে গত কুড়িয়ে পাওয়া এক নবজাতকের চিকিৎসার দায়িত্ব নিয়ে আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে এসে আর্থিক সহায়তা করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন।

জন্মগতভাবে হার্টের অসুখে ভোগা নবজাতটিকে কুঁড়িয়ে পাওয়া শাজাহান দম্পতি আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় শিশুটির চিকিৎসাসেবা অনেকটাই অনিশ্চিত হয়ে পরেছিল। বর্তমানে শিশুটি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে আরো উন্নত চিকিৎসার তাকে রাজধানীর হার্ট ফাউন্ডেশন অথবা জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে প্রেরণ করা হবে।

এসময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম বলেন, আমি যখনই এই শিশুটির কথা জানতে পেরেছি তাৎক্ষণিকভাবে আমি শিশুটিকে কুড়িয়ে পাওয়ার দম্পতি এবং এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যাতে তার চিকিৎসার কোন ত্রুটি না হয় এবং আজকে আমাদের নেতাকর্মীরা মিলে শিশুটির পাশে দাঁড়ানোর উদ্দেশ্য কিছু আর্থিক সহায়তা প্রদান করলাম। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি নেতাকর্মীরা এই শিশুটির জন্য সর্বাত্মক সহযোগিতা নিয়ে পাশে থাকবো।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি বলেন, আমরা আমাদের দলীয় হাই-কমান্ডের নির্দেশে এই অসহায় নবজাতকটি সুস্থভাবে যেন বেড়ে উঠতে পারে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান করার উদ্দেশ্যেই এখানে এসেছি। বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে ভবিষ্যতেও থাকবে। তাই  মানবিক দৃষ্টিকোণ থেকে অভিভাবকহীন ছেলেটিকে যাবতীয় চিকিৎসার তত্ত্বাবধানের জন্য আমরা এগিয়ে এসেছি।

এবিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনোয়ারুল কাদের নাজিম বলেন, শিশুটি জন্মগতভাবে হার্টের অসুখে আক্রান্ত। আমরা ইতিমধ্যে আমাদের হাসপাতালে তার সবধরনের চিকিৎসাসেবা প্রদান করছি। পাশাপাশি আজকে বিএনপির পক্ষ থেকে সাভারের স্থানীয় নেতৃবৃন্দ আর্থিক সহায়তা নিয়ে শিশুটির পাশে দাঁড়িয়েছেন যেটি সত্যিই প্রশংসার দাবিদার। বাচ্চাটির হার্টে একটি জটিল অস্ত্রোপচার প্রয়োজন। সেটির জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর ব্যবস্থা করছি সেখানে বিদেশি একটি চিকিৎসক টিম এসে বাচ্চাটির অপারেশন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST