রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারে ২৪ লক্ষ টাকার পোশাক ছিনতাইয়ের ঘটনায় মামলা

Reporter Name / ২১৩ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন

মোঃ শান্ত খান, ঢাকা জেলা প্রতিনিধিঃ

সাভারে একটি তৈরি পোশাক কারখানার রেডিমেড পোশাক ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে সাভার মডেল থানায় চার জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয় । বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা।

পুলিশ জানায়, ৯ জানুয়ারি রাতে সাভারের হেমাযেতপুরের নাজিমনগর এলাকার আমান গ্রাফিক্স কারখানার রেডিমেড তৈরি পোশাক নিয়ে একটি কাভার্ডভ্যান অন্যস্থানে যাওয়ার সময় হেমায়েতপুর বাস স্ট্যান্ডে পৌঁছেলে ২০ থেকে ২৫ সদস্যের একদল মুখোশধারী দুর্বৃত্ত ক্যাভার্ড ভ্যানের ড্রাইভার সাগরকে মারধর করে ২৪ লক্ষ টাকার রেডিমেড পোশাক লুটে নিয়ে যায়।

পরে আজ তানহা তাবাসসুম ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শেখ চারজনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি পোশাক ছিনতাইয়ের মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন রাজফুলবাড়িয়ার শোভাপুর এলাকার মাসুম, রাজু, সোহাগ,ও শাওন। এছাড়া আরো অজ্ঞাত আসামি করা হয় বেশ কয়েকজনকে। ঘটনার পর এখন পর্যন্ত গার্মেন্টসের রেডিমেড পোশাক উদ্ধার হয়নি।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, মামলার আসামিদের গ্রেফতারের অভিযান চলছে ও লুট হওয়া রেডিমেড পোশাক উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST