মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কমলনগরে হিফজুল কোরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন

মোঃ নুর হোসেন,কমলনগর (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপরের কমলনগরে হিফজুল কোরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলা ‘স্পন্দন’ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ প্রতিযোগীতার আয়োজনে করেন। এতে উপজেলার ১৯টি প্রতিষ্ঠানের ৪৭জন কোরআনে হাফেজ এ প্রতিযোগিতা অংশ গ্রহন করেন। এদের মধ্যে বিজয়ী ৩জনকে নগদ অর্থ ও পুরস্কার প্রদান করা হয়। বাকি অংশ গ্রহনকারী সবাইকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো শাহিন রানা, নির্বাচন কর্মকর্তা মো.জাহেদুল হোসেন চৌধুরী, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস, সহকারি শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, বিআরডিবি সহকারী কর্মকর্তা আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, জামায়াতে ইসলামী আমির মাওলামা আবুল খায়ের, সেক্রেটারী আকরাম হোসেন, কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো. ফয়েজ মাহমুদ ও গনঅধিকার পরিষদ জেলা সাধারণ সম্পাদক সোলাইমান চৌধুরী প্রমুখ।

প্রতিযোগীতার বিচারক ছিলেন হাফেজ মো মানছুর, হাফেজ কাজী মুসআব আহমেদ ও হাফেজ মো আজাদ।

এ৷ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান তার বক্তব্যে বলেন, জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে কিন্তু কাওমি বা নুরানি মাদ্রাসার শিক্ষার্থীরা সহজভাবে ওদের মত কোন প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারে না। এ বিষয়টি মাথায় রেখে তিনি এ উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে যেন শিক্ষামূলক সকল প্রতিযোগিতায় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন তিনি রাখতে চান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাহাত উজ জামানের এ মহতি উদ্যোগকে উপস্থিত সকলে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST