সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

আশিকুর রহমান,নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে নূর ইসলাম হত্যা মামলার ২১ দিন পেরিয়ে গেলেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন তারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী পূর্ব থানার গোপালপুর বাজার এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নিহত নূর ইসলামের দুই কন্যা, স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
সমাবেশে নিহতের দুই কন্যা তাদের বাবার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, বাবাকে হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। হত্যাকাণ্ডে জড়িত কেউ যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে জন্য প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
নিহতের স্বজনদের অভিযোগ, গত ১ সেপ্টেম্বর রাতে পূর্ববিরোধের জেরে নূর ইসলামকে তার বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদকসংক্রান্ত বিরোধের জেরে নূর ইসলামকে গোপালপুর এলাকা থেকে তুলে নিয়ে টঙ্গী নদীবন্দরসংলগ্ন ইটখোলা এলাকায় নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বোন নুরজাহান আক্তার বাদী হয়ে ২ সেপ্টেম্বর টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, মামলার প্রধান আসামিসহ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—টঙ্গীর পাগাড় এলাকার মৃত আলম খানের ছেলে নূর ইসলাম বাবু ওরফে খান বাবু (৩৮), একই এলাকার নুরুল ইসলাম খানের ছেলে তরিকুল ইসলাম জিহাদ (২৩), ময়মনসিংহের তারাকান্দা থানার বালিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে মামুন (২৬) এবং রংপুরের কাউনিয়া থানার হারাগাছ গ্রামের মৃত লাবলু মিয়ার ছেলে আরাফাত রহমান জনি (২৮)।
তবে নিহতের পরিবারের দাবি, মামলার সঙ্গে জড়িত আরও কয়েকজন এখনো গ্রেপ্তার হয়নি। তাদের কেউ কেউ প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলেও অভিযোগ করেছেন স্বজনরা। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তারা।
প্রতিবাদ সমাবেশ থেকে নিহতের স্বজনরা পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে স্থানীয় এলাকাবাসীও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
নিহতের পরিবারের সদস্যদের প্রশ্ন, হত্যাকাণ্ডের ২১ দিন পেরিয়ে গেলেও মামলার সব আসামি এখনো কেন গ্রেপ্তার হয়নি? দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST