বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ঘোরশ্বাব জলমহাল উন্মুক্তের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ১৮১ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১১:১০ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক: 

ঘোরশ্বাব নদী সবার অধিকার, ঘোরশ্বাব নদী হবে সবার’এই শ্লোগান ধারণ করে গাজীপুরের কাপাসিয়ায় ঘোরশ্বাব নদী উন্মুক্ত চাই ও অবৈধভাবে বাঁধ দিয়ে দখল করে রাখার প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে ঘাগটিয়া-সনমানিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আয়োজনে উপজেলার চরণীলক্ষী প্রাইমারি স্কুল মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মো: রাকিব হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা
বলেন, জল যার জলা তার এই নীতির ব্যাত্যয় ঘটিয়ে কাপাসিয়ার ঘোরশ্বাব উন্মুক্ত জলমহাল ইজারা নেওয়া হয়েছে। এতে করে কয়েক হাজার মৎস্যজীবির জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ জলমহাল থেকে মাছ শিকার করেই জীবন-জীবিকা নির্বাহ হতো তাদের।

এসময় তারা আরো বলেন, আমরা চাই অচিরেই যেন সরকার এই জলমহালকে উন্মুক্ত করে দেয়। এতে করে জলমহাল সংশ্লিষ্ট জেলেরা পূর্বের ন্যায় এখান থেকে মাছ শিকার করতে পারবে।

আয়োজিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, মো: আরমান, শরীফ হোসেন, মো: আব্দুল আওয়াল, আবুল কাশেম, মো: সেলো মাঝি, মো: তাজউদ্দীন। এসময় শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।

জানা যায়, কাপাসিয়া উপজেলার সনমানিয়া ও ঘাগটিয়া ইউনিয়ন এলাকার ১২১ একর সম্পত্তিতে ঘোরশ্বাব উন্মুক্ত জলমহালটি অবস্থিত। ৫টি গ্রামের প্রায় ২০ হাজার দরিদ্র জনগোষ্ঠী ওই এলাকায় বসবাস করে। যাদের অধিকাংশের পেশা মাছ শিকার।

কয়েক শতাব্দী যাবত স্থানীয় জেলে সম্প্রদায় ওই জলমহাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। ১৪ সেপ্টেম্বর ১৯৯৫ সালে বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী ২০ একরের অধিক সম্পত্তির জলমহালকে উন্মুক্ত জলমহাল ঘোষণা করা হয়। এ হিসাবে ঘোরশ্বাব জলমহালও উন্মুক্ত জলমহাল হিসাবে গেজেটভুক্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST