বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার+ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত মহিলা উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। নিবন্ধনকৃত ১০ টি সমিতির মাঝে ৪ টি সমিতির প্রত্যেককে ২২ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন, সমবায় কার্যালয়ের সহ পরিদর্শক রায়হান উদ্দিন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলম, এনজিও প্রতিনিধি মোর্শেদা আক্তার প্রমুখ।

অনুদানের চেক প্রাপ্তরা হলো- কাপাসিয়া সদরের বরুন উদ্যোগী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী খাদিজা খানম, টোক ইউনিয়নের বীর উজলী পল্লী নারী কল্যাণ সমিতির সভাপতি ফাতেমা খাতুন, চাঁদপুর ইউনিয়নের নলগাঁও মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মাহবুবা জান্নাত শিখা, বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খাঁ ভাওয়ালী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী রহিমা খাতুন প্রমুখ।
এছাড়া কাপাসিয়া উপজেলার প্রাক্তন ও প্রয়াত মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার এবং একজন মহিলা উদ্যোক্তার মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন ও পরিচালনা নির্দেশিকা,২০২১ অনুযায়ী স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মূল কার্যক্রম মূলত ছয়টি প্রধান গুচ্ছ বা খাতের মাধ্যমে পরিচালিত হয়। স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রধান কার্যক্রমের মাঝে মানব সম্পদ উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান এবং নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করা। দরিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হতদরিদ্র নারীদের জন্য আয়বর্ধক কার্যক্রম ও ছোট ঋণ বা সহায়তার ব্যবস্থা করা। আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সমাজে নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমানের উন্নয়ন ঘটানো। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমে নারী ও শিশুদের ওপর নির্যাতন রোধে সচেতনতা তৈরি এবং আইনি ও সামাজিক সহায়তা প্রদান। প্রাতিষ্ঠানিক সুবিধাদি ও সেবা প্রদানে সদস্যদের জন্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুবিধা ও জনকল্যাণমূলক সেবা নিশ্চিত করা। সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতামূলক কার্যক্রমে সমাজে লিঙ্গ বৈষম্য দূর করতে এবং জেন্ডার সমতা আনয়নমূলক সভা ও প্রচারণা চালানো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST