সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার ভাকোয়াদী কিন্ডার গার্টেন স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ২৫২ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাকোয়াদী কিন্ডার গার্টেন স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । ২ ডিসেম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের বিদায় দেয়া হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসউদুর রহমান মাসউদের পরিচালনায় বরেণ্য অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রবীণ নেতা ও গাজীপুর জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মোঃ সোলায়মান দর্জী, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক সোলাইমান মোড়ল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আকন্দ প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান অতিথি পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেন। এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি সবাইকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আগামী দিনে তোমরা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ, জাতি, সমাজ ও পরিবারের মুখ উজ্জ্বল করবে। আগামী প্রজন্মের দিকে পুরো জাতি তাকিয়ে আছে। আমরা আশাবাদী তোমরা পেরেছো, আগামী দিনে তোমরাই পারবে। তরুণ মেধাবীরা এগিয়ে যাবে, সেইসাথে দেশ এগিয়ে যাবে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়নে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST