বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ও পুরস্কার বিতরণ

Reporter Name / ২৩৩ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫, ৪:১২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত “কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে”র শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষায় মেধা মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রীমা ভূঁইয়ার ভার্চুয়াল সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহীন।

প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হাবিবুল হাসান শাকিল ও মারুফ খানের প্রাণবন্ত পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও অভিভাবক প্রতিনিধি মোঃ আকরাম হোসেন রিপন, প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মাসুদ সরকার, লাকি আক্তার প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। পরে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ্ রহমান শুভ্র স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের মাঝে ফলাফল সিটি ও পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ্ রহমান শুভ্রর সভাপতিত্বে
শিক্ষকদের সমন্বয়ে স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে শিক্ষকদের ক্লাসে আরো বেশি সচেষ্ট হওয়ার জন্য তাগাদা দেয়া হয়।
পরিচালনা পরিষদ ও শিক্ষক মন্ডলী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST