সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চট্টগ্রাম আদালতে দুইজনের যাবজ্জীবন

Reporter Name / ৮৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

পটিয়ার কেলিশহর ইউনিয়নে ১৪ বছর বয়সী কিশোরীকে অপহরণপূর্বক ধর্ষণ ও সহযোগিতার দায়ে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদিন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- দক্ষিণ ভূর্ষি এলাকার অমল সিকদার বাড়ির স্বপন দে এর ছেলে সঞ্জয় দে (২২) ও কানুনগোপাড়ার ধোরলা গোলাপ মিত্রের বাড়ির মৃত ডা. রবিন্দ্র লাল মিত্রের ছেলে কাঞ্চন মিত্র (৪৭)।

জানা যায়, ২০২০ সালের ৫ জুলাই কিশোরকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে বাড়ির সামনের রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর বাবা পটিয়া থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ট্রাইব্যুনালে অভিযোগ পত্র দাখিল করলে ২০২২ সালের ২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল এই রায় দেন।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি জিকো বড়ুয়া বলেন, সাক্ষ্যপ্রমাণে কিশোরীকে অপহরণপূর্বক ধর্ষণ ও অপরাধে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ষণের অভিযোগে সঞ্জয় দে ও অপরাধে সহযোগিতার জন্য কাঞ্চন মিত্রকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় সঞ্জয় দে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আসামি কাঞ্চন মিত্র মামলার শুরু থেকে পলাতক। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST