শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name / ২০৪ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৮:৪০ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজের ক্লাসরুমে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ১৯৭১ সালে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সকলকে গভীরভাবে অনুধাবন এবং শিক্ষার্থীদের তাঁদের নির্দেশিত পথে সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মুহাম্মদ ইনসান আলী। শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে প্রবন্ধ পাঠ করেন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু রায়হান।প্রবন্ধের বিষয়ের উপর আরও বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র শীল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং দোয়া পরিচালনা করেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ওমর ফারুক। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষার্থীদের দ্বারা পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST