শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের ৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ১৯১ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের ৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের কাঁঠালদিয়া এলাকায় টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরজাদা মো. নোয়াব আলী, সম্পাদক ও প্রকাশক, দৈনিক বিজয়বাংলা টিভি এবং সভাপতি, টঙ্গী রিপোর্টার্স ক্লাব। সঞ্চালনা করেন সাংবাদিক মো. বশির আলী, দৈনিক খবরপত্র।

বক্তারা বলেন, সাংবাদিকতা কোনো পেশা নয়, এটি সমাজের বিবেক। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যকে রুদ্ধ করা। গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ ও সাহসী সংবাদ প্রকাশের মাধ্যমেই গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করতে পারে। তাঁরা আশা প্রকাশ করেন, আগামী দিনে সাংবাদিকরা আরও দায়িত্বশীল ভূমিকা রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন।

তাঁরা আরও বলেন, “সাংবাদিকতা সমাজের দর্পণ। তাই কোনো সাংবাদিক বা পত্রিকাকে ছোট-বড় করে দেখার সুযোগ নেই। কারও সার্কুলেশন কম বা বেশি হতে পারে, কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা গেলে প্রতিটি পত্রিকাই সমান মর্যাদার।”

বক্তারা জোর দিয়ে বলেন, রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক উদাসীনতা ও আইন প্রয়োগে বৈষম্য দূর করা জরুরি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে মুক্ত গণমাধ্যমের স্বপ্ন বাস্তবায়ন হবে না। “সত্য প্রকাশের পথে বাধা নয়, সহযোগিতা হোক—এটাই রাষ্ট্রের প্রতিশ্রুতি হওয়া উচিত,” বলেন তাঁরা।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
টঙ্গী রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি
সাংবাদিক মো. অলিদুর রহমান,টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান শাহা, সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান, মো. আশিক, কাজী আশরাফুল আলম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ মো. জাফর আলী, বিজয়বাংলা টিভি-র ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আহমেদ পার্থ, ইনফু টিভি ও চ্যানেল ফাইভ-এর মোস্তাফিজুর রহমান, জিবিসি টিভি-র শাকিল আল ফারুকি, সাংবাদিক লিমন, দৈনিক মুক্ত খবর-এর মিজানুর রহমান সবুজ, নার্গিস আক্তার, আশরাফুল শ্রাবনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আবু রায়হান। দোয়া শেষে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST