শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারায় নরদাশ ইউনিয়নে অধ্যাপক কামাল হোসেনের উঠান বৈঠকে জনস্রোত

Reporter Name / ১৬১ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:০১ অপরাহ্ন

বাগমারা,রাজশাহী প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের পূর্ব দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।

দীর্ঘ সময় পরে ঝামেলা বিহীন বিএনপি তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই উঠান বৈঠকে নারী পুরুষ সকলের উপস্থিতি চোখে পড়ার মত। আগামী নির্বাচনে তারা ধানের শীষে ভোট প্রদান করবেন বলে জানা গেছে। বিশেষ করে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেনের পক্ষে উঠান বৈঠক হাওয়ায় সেটি জনস্রোতে পরিণত হয়।

শনিবার বিকেলে নরদাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও নরদাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুল গাফফার।

অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাষ্টার ইউসুফ আলী, অধ্যাপক রফিকুল ইসলাম, সমির উদ্দীন, অধ্যাপক দুলাল হোসেন ,শাহিন রেজা, ভবানীগঞ্জ পৌর বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুল আলম, নরদাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, পানিয়া নরদাশ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সোনাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনাল হক, রাজশাহী জেলা মহিলা দলের সহ-সভাপতি অধ্যাপিকা রিনা ইসলাম, ভবানীগঞ্জ পৌর মহিলাদলের সাবেক সভানেত্রী ও সাবেক কাউন্সিলর শাহানারা খাতুন, ভবানীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দীন দুলাল, হামিরকুৎসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক রাশেদুল হক ফিরোজ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাষ্টার ইসাহাক আলী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জর্জ,আব্দুল মতিন, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির প্রমুখ। উঠান বৈঠকে উপজেলা সহ ইউনিয়ন বিএনপিও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST