শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা ও বৃক্ষ রোপন উপলক্ষে গাছের চারা বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  Logo কালিহাতীর সিংগাইরে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল থেকে অভিযুক্ত গ্রেপ্তার Logo কাপাসিয়ায় বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ Logo গাজীপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা Logo কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ফল মেলা শুরু Logo মন্ত্রীর ক্ষোভের চার দিনের মাথায় বদলি মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর ওপর হামলা, দুই নারী গ্রেপ্তার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক যুবকের ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ Logo চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে স্বামীকে তালাক দেওয়ায় নারীকে হত্যার চেষ্টায় আটক-১

Reporter Name / ২০৭ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯:১০ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে স্বামীকে তালাক দেওয়াকে কেন্দ্র করে আয়েশা সিদ্দিকা (১৯) নামে এক নারীকে গলায় ব্লেড মেরে হত্যার চেষ্টায় শাওন নামের একজন কে আটক থানা পুলিশ।
দাম্পত্য কলহের জন্য বিয়ের দেড় বছর পর স্বামীকে তালাক দেয় স্ত্রী আয়েশা সিদ্দিকা। তালাকের ১ মাস পরে সাবেক স্ত্রীর গলায় ব্লেড মারার অভিযোগ পরিবারের।

গতকাল শনিবার (২৩ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে বীরগঞ্জ পৌর শহরের স্লুইচ গেট শিশু পার্কে ঘটনাটি ঘটে। আহত আয়েশা সিদ্দিকা উপজেলার সাতোর ইউনিয়নের দগড়াই খাটিয়াদিঘি গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। বান্ধবী সুমি ও খলিলুর রহমান প্রত্যক্ষদর্শীরা জানান, আয়েশা সিদ্দিকা কান্তজীউ রাসমেলায় ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু শিশু পার্কে আয়েশা সিদ্দিকার গলায় ধারালো ব্লেড মেরে পালানোর সময়, তালাকপ্রাপ্ত স্বামী শাওনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আয়েশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহতের ভাই আসাদুল ইসলাম জানান, একই ইউনিয়নের শাওনের সাথে আলোচনা সাপেক্ষে দেড় বছর পূর্বে বিবাহ হয়। কিন্তু পারিবারিক কলহ ও বনিবনা না হওয়ায় ২০২৪ সালের অক্টোবর মাসে ছাড়াছাড়ি হয় তাদের। এর জেরে ক্ষুব্ধ হয়ে ধারালো ব্লেডের দ্বারা হত্যার চেষ্টা চালায়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, দিনেদুপুরে অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটিয়েছে। পুলিশ হেফাজতে শাওন নামে ১জন আটক রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST