মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ অপরাহ্ন

সোহেল কবির স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে আমির হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নাসির উদ্দিন (৩৭) নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় কাঞ্চন ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন ঢাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করতেন। তিনি রাজধানীর একটি কাপড়ের দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমির হোসেন ও নাসির উদ্দিন একটি মোটরসাইকেলযোগে ঢাকার শাহজাহানপুর থেকে নরসিংদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি চলন্ত ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে আমির হোসেন ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এতে নাসির উদ্দিন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কাঞ্চন হাইওয়ে পুলিশের এ টি এস আই মো. নাজমুল হোসাইন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে আহত নাসির উদ্দিনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। নিহতের মরদেহও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এতে কারও গাফিলতি ছিল কি না—তা খতিয়ে দেখতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST