সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাটুরিয়ায় কেরাম খেলা নিয়ে সংঘাত, কিশোর গ্যাংয়ের ভয়াবহ তাণ্ডব

Reporter Name / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

মো: আরিফুর রহমান অরি,মানিকগঞ্জ প্রতিনি

সাটুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ভয়াবহ তাণ্ডব চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করেছে। সাথে মারধর করে আহত করেছে অন্তত ৫ জনকে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর মালশী গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার বিকেলে ওই এলাকার জুলহাসের মুদি দোকানের দক্ষিণ-পূর্ব পাশে কেরাম খেলা নিয়ে প্রতিবেশী সাদ্দামের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে রাত ৮টার দিকে মালশী গ্রামের জুলহাস, সোলাইমান, জাকির হোসেন, আব্দুল সালাম, রাজীব হোসেন, সজিব হোসেন, মো. স্বপন, মো. সুলতান, মো. শিমুল, আব্দুল হালিম, আনসার, মাইজুদিনসহ আরও কয়েকজন কিশোর সাদ্দামের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করার পাশাপাশি ব্যাপক মারধর চালায়। এতে অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত সাদ্দাম হোসেন ও বাদশা মিয়াকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা মানিকগঞ্জের আড়াইশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সাদ্দাম হোসেন জানান, এ ঘটনায় সাটুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তার আশঙ্কা, হামলাকারীরা যেকোনো মুহূর্তে আবারও আক্রমণ চালাতে পারে। আহত বাদশা মিয়া অভিযোগ করেন, থানার ওসি প্রথমে অভিযোগ গ্রহণ করতে চাননি। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযোগ আমলে নেওয়া হয়।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST