শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সীমানা নির্ধারণ নিয়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের হাতাহাতি

Reporter Name / ১৬৫ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ২:৪২ অপরাহ্ন

মুক্তবার্তা প্রতিদিন ডেক্স:

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের উপস্থিতিতে এই শুনানি শুরু হয়। এমন সময় বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারী এবং এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতি, মারামারি ও উচ্চবাক্য বিনিময় শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসন নিয়ে শুনানি চলাকালে এনসিপি ও রুমিন ফারহানার অনুসারীদের মধ্যে এই হাতাহাতি হয়।

এসময় এনসিপির তিন জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়। তারা হলেন- এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ।
এনসিপির নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী বলেন, ‘রুমিন ফারহানার লোকজন আমাদের আক্রমণ করেছেন। আমরা যারা এনসিপি করি তাদের ওপর ব্যাপক আক্রমণ করা হয়েছে। আমাদের অপরাধ হলো- আমরা দাবি নিয়ে ইসিতে । এই কারণে প্রধান নির্বাচন কমিশনারের সামনে আমাদের পেটানো হয়েছে।

এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘প্রথমে তারা আমাদেরকে ধাক্কা দেয়। এটা দেখে আমার অনুসারীরা বসে থাকেনি। তাদের প্রতিবাদে আমার লোকজন ধাক্কা দিয়েছে।
এনসিপির নেতাকর্মীদের পেটানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তারা কি এনসিপি-জামায়াত ছিল, নাকি গুন্ডা-মাস্তান ছিল সেটা আমরা দেখিনি।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ চেষ্টা করেও দুই গ্রুপের মারামারি থামাতে পারেনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST