শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন গৃহবধূ

Reporter Name / ১৩৩ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহতের নাম আমিনা বেগম (৪৫), স্বামী- আব্দুল লতিফ, সাং- বর্গা, পারখী- ইউনিয়ন , থানা- কালিহাতী, জেলা- টাঙ্গাইল।

জানা যায়, পারিবারিক কলহের জেরে গত ১৫ জুন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে ঘর থেকে কাউকে না জানিয়ে বের হয়ে যান আমিনা বেগম। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। অবশেষে ১৬ জুন ভোর ৬টার দিকে সখিপুর উপজেলার বড়চনা-কালিহাতী সড়কের পাশে একটি গামার গাছে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় মোঃ খাইরুল ইসলাম নামে এক ব্যক্তি।

খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান এবং সখিপুর থানায় খবর দেন। পরে সখিপুর থানার এসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন এবং প্রাথমিক সুরতহাল প্রস্তুতের কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি তার পরিহিত ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে পুলিশ।

ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সখিপুর থানার দায়িত্বরত কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST