রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

অপারেশন ডেভিল হান্ট: রামগড়ে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

Reporter Name / ২৩৫ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি

খাগড়াছড়ির রামগড়ে “অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২” নামের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) রামগড় থানা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—
রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জাফর আহমেদের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০), যিনি রামগড় পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক;
রামগড় সদর ইউনিয়নের মৃত আলী আকবরের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৯), যিনি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি;
এবং সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত দাউদ হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম, যিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিনজনই আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী এবং তারা রামগড় থানার তালিকাভুক্ত আসামি। তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, “গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST