রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন

Reporter Name / ৪২৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ৮:৫২ অপরাহ্ন

মোঃ নুর হোসেন কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন তারা। এ সময় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধে হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাদের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বক এ্যাডভোকেট ফখরুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো. ফয়েজ, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন আমু, এ আই তারেক, প্রবাসী ফরিদ উদ্দিন, সমাজ কর্মী আবদুর সহিদ, আনোয়ার হোসেন, মাকছুদুর রহমান, রিমন রাজু,আবদুল ,আবদুল্লাহ আল মামুন জুয়েল প্রমুখ।
স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন কমলনগর ফাউন্ডেশন, যুব কাফেলা ফাউন্ডেশন, আদর্শ মানবকল্যান ফাউন্ডেশন, কমলনগর যুব ওয়ারিয়র্স ক্লাব,মাতাব্বর ক্লাব,ফাজিল ব্যাপারির হাট সমাজকল্যাণ ফাউন্ডেশন, সৈদয় নগর স্টার ক্লাব,রামগতি ও কমলনগর প্রবাসী কল্যাণ সমিতিসহ উপজেলা বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সমূহের অংশ গ্রহন।

প্রসঙ্গত, গত সোমবার তোরাবগঞ্জ এলাকায় ট্রাক্টরট্রলির চাপায় মো: মিরাজ হোসেন (২২) নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে অনুমোদনহীন এ যন্ত্রদানব ট্রাক্টরট্রলি। কমলনগরের প্রভাবশালী ব্যাক্তিরা কৃষিতে চাষের জন্য এক ট্রাক্টর কিনে ট্রলি বানিয়ে ব্রিকফিল্ডের মাটি এবং কাঠ বহনের কাজে ব্যবহার করছেন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হন সাধারণ মানুষ। তাই এ প্রাণঘাতক ট্রাক্টরট্রলি বন্ধে জরুরি পদক্ষেপ নিতে একত্রিত হন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST