সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আওয়ামীলীগের “আ” পর্যন্ত খোঁজে পাওয়া যাচ্ছে না —- শাহ্ রিয়াজুল হান্নান

Reporter Name / ৬৭৮ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:৩৮ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেছেন, আওয়ামী স্বৈরাচারী সরকার বিগত দিনে যে ভাবে দেশব্যাপী স্টিম রোলার চালিয়েছে এ দেশের ছাত্র জনতা পাই পাই করে বুঝিয়ে দিয়েছে। এজন্য কেউ নির্বাসনে কেউ কারাগারে রয়েছে। আওয়ামীলীগের ‘আ’ পর্যন্ত খোঁজে পাওয়া যাচ্ছে না। এটাই বাস্তবতা। আমরা বহুদিন ধরে বলে আসছি এ পলায়নপর স্বৈরাচার শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের মত একটি দল কিভাবে শেষ হয়ে গেলো, আমাদের চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি। আমরা যারা রাজনীতি করি আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। তিনি ১ নভেম্বর শুক্রবার বিকালে
কাপাসিয়ার টোক সূর্যবালা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে টোক ইউনিয়নের ‘আমরা জিয়ার সৈনিক প্রবাসস্থ অনলাইন ফোরামের উদ্যোগে আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

আমরা জিয়ার সৈনিক প্রবাসস্থ অনলাইন ফোরামের সভাপতি রবিন হাসানের সভাপতিত্বে ও টোক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন, টোক ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বসির উদ্দিন বাসু, সাধারণ সম্পাদক শামসুল হক রুকন, টোক ইউনিয়ন বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, টোক ইউনিয়ন ছাত্রদল সভাপতি তসলিম উদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মামুন প্রমূখ।

এসময় বক্তারা বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টর কে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে তা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুনভাবে সাজিয়ে তুলতে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

এসময় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST